প্রধান খবররাজনীতি

ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

রূপসী বাংলা ডেস্ক:খুলনা মহানগর সিটি কর্পোরেশন নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ চলছে। এরপর সন্ধ্যা ৭টায় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ অনুষ্ঠিত হবে।

রোববার বিকেল ৫টা ২৫ মিনিট থেকে চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে খুলনা মহানগরের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

এর আগে গত বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য মনোনয়ন ফরম বিক্রি করে বিএনপি। দুই সিটিতে মেয়র পদে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ১০ জন ফরম নিয়েছেন। এর মধ্যে গাজীপুরে নির্বাচনের জন্য ফরম কিনেছেন বর্তমান মেয়র আব্দুল মান্নানসহ ৭ জন। এছাড়া খুলনায় মনোনয়ন নিয়েছেন বর্তমান মেয়র মনিরুজ্জামান মনিসহ ৩ জন।

শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়নপত্র সংগ্রহের জন্য প্রত্যাশীদের ১০ হাজার টাকা এবং জামানত হিসেবে (অফেরতযোগ্য) ২৫ হাজার টাকা জমা দিতে হয়।

খুলনার নির্বাচনের জন্য যারা মনোনয়ন সংগ্রহ করেছেন তারা হলেন, বর্তমান মেয়র মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি এবং জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর গাজীপুরে বর্তমান মেয়র ও দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র আবদুল মান্নানের ছেলে এম মনজুরুল করীম রনি, জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন এবং জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার।

মনোনয়ন বোর্ডে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী ১৫ মে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১২ এপ্রিল। এছাড়া যাচাই-বাছাই ১৫-১৬ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension