
সুশান্তর পর এবারআরও এক অভিনয় শিল্পীর আত্মহত্যা
সুশান্ত সিং রাজপুতের পর এবার আত্মহত্যা করলেন মারাঠি অভিনয় শিল্পী আশুতোষ বাকরে। মাত্র ৩২ বছর বয়সেই স্বেচ্ছায় নিজের জীবনটকে শেষ করে দিলেন এই জনপ্রিয় নেতা।
তার আত্মহত্যার কারণ জানা যায় নি। তবে ধারণা করা হচ্ছে সুশান্তের মতোই অবসাদে ভুগছিলেন তিনি।
বুধবার মুম্বাইয়ে নানদেড় নামক এলাকায় অবস্থিত নিজ বাড়িতেই আশুতোষ আত্মহত্যা করেন বলে জানিয়েছে ভারতের গণমাধ্যমগুলো।
স্থানীয় থানার পুলিশ কর্মকর্তা অনন্ত নারুথে জানান, বুধবার রাত সাড়ে দশটায় আশুতোষ বাকরের মৃত্যুর খবর আমাদের জানানো হয়। তার পরিবার বলছে আশুতোষ আত্মহত্যা করেছেন। বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গে কথা বলা হয়েছে। আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করেন নি। থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
পরিবার সূত্রে পুলিশ জানতে পেরেছে, প্রয়াত সুশান্ত সিংয়ের মতোই বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। এই অবসাদের জেরেই তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা তাদের।
তবে আশুতোষের স্ত্রী ও অভিনয় শিল্পী ময়ূরী দেশমুখ এ বিষয়ে কোনও মন্তব্য করেন নি।❑
জি নিউজ



