বাংলাদেশ
৭৬ বছরে পা দিলেন বেগম খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৭৬ বছরে পা দিলেন। আজ শনিবার তার ৭৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে তার আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করেছে বিএনপি।
১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গত চার বছর ধরে বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে আসছে। এবার জন্মদিন পালন করলেও মিলাদ মাহফিলের ব্যানারে তার কোনও উল্লেখ ছিল না।
সরকারের নির্বাহী আদেশে ৬ মাসের জন্য মুক্ত হয়ে বর্তমানে অসুস্থ অবস্থায় খালেদা জিয়া গুলশানে নিজের ভাড়া করা বাসা ‘ফিরোজায়’ আছেন।
সেখানে ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি চিকিৎসা নিচ্ছেন। নেতাকর্মীদের তার সঙ্গে দেখা করার সুযোগ নেই।
বিএনপির ওয়েবসাইটের ভাষ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৫ অগাস্ট দিনাজপুরে খালেদা জিয়ার জন্ম।
বাংলাপিডিয়াসহ খালেদা জিয়ার জীবনীর উপর রচিত কয়েকটি গ্রন্থে তার জন্ম বছর ১৯৪৫ সালের ১৫ আগস্ট দেখানো হয়েছে।❐



