প্রবাস

নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস পালন

নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ নানা কর্মসূচীতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করেছে।

শুক্রবার শোক দিবসের প্রথম প্রহরে ম্যানহ্যাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনে হাজির ছিলেন সংগঠনের নেতৃবৃন্দসহ মুক্তিযুদ্ধের চেতনার প্রবাসীরা।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের সঞ্চালনায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন সংগঠনের সভাপতি জাকারিয়া চৌধুরী । তিনি বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোর রাতে রাজধানী ঢাকায় সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। এদিন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বাঙালির মহানায়ককে সপরিবারে নির্মম-নিষ্ঠুরভাবে হত্যা করেছিল ক্ষমতালোভী কুচক্রী মহল।

জাতীয় শোক দিবসে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার করেন তারা

সমাবেশস্থল থেকে আরও জানানো হয় বঙ্গবন্ধুর পলাতক খূনী রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয় বাতিল করে তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবীতে অ্যাটর্নি জেনারেল কাছে আবেদনও করা হয়।

ম্যানহ্যাটনের জাতিসংঘ সদর দপ্তরের সামনর ওই আয়োজনে আরও উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী মফিজুর রহমান,হাজী আব্দুল কাদের মিয়া, মোরশেদ খান বদরুল , যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ আলী খান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম কলিন্স, ওয়াসিউর রহমান ইমন, মতিউর চৌধুরী, সমিরুল ইসলাম বাবলু, আব্দুল হাই জিয়া, মোস্তফা কামাল পাশা মানিক, মাস্টার কামাল উদ্দিন, আবুল বাশার ভূঁইয়া সন্দিপী, হাজী ইদ্রিস আলম,ফখরুদ্দিন চৌধুরী মিলন, মুসলিম আবরার জিলানী, এটিএম রানা, এটিএম মাসুদ প্রমুখ। দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension