
ভারত
ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়াল
ভারতে একদিনে করোনা সংক্রমণে ৯৫০ জনের মৃত্যু হয়েছে । এতে দেশটিতে ৫০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা।
আর ২৪ ঘণ্টায় প্রায় ৬৪ হাজার শনাক্তে মোট শনাক্ত প্রায় ২৬ লাখ ।
এদিকে, যুক্তরাষ্ট্রে একদিনে ১ হাজহার ৭১ জনের মৃত্যুতে মোট মৃত ১ লাখ ৭২ হাজার ৬শ জনের বেশি। নতুন সাড়ে ৫৩ হাজার শনাক্তে এখন পর্যন্ত আক্রান্ত ৫৫ লাখ ৩০ হাজার।
দেশটির শীর্ষ সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলছেন, প্রশাসন যদি নাগরিকদের হার্ড ইমিউনিটি তৈরির চিন্তা করে, তাহলে সামনের দিনগুলোতে যুক্তরাষ্ট্রে মৃত্যুহার হবে ভয়াবহ।
অন্যদিকে, ব্রাজিলে একদিনে ৭২৬ জনের মৃত্যুতে মোট মৃত ১ লাখ ৭ হাজার ছাড়িয়েছে। একদিনে আড়াই লাখ শনাক্তে বিশ্বে এখন পর্যন্ত শনাক্ত প্রায় ২ কোটি ১৬ লাখ।❐



