
ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক ভবন ধ্বস, নিহত ১৩
ভারতের মহারাষ্ট্রে একটি আবাসিক ভবন ধ্বসে নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে।
আজ সোমবার (২৫ আগস্ট) মহারাষ্ট্রের এ দুর্ঘটনায় আহত অর্ধশত মানুষকে উদ্ধার করা হয়েছে।
এখনও ধ্বংসস্তূপের নীচে বেশ কয়েকজন আটকে আছেন। তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।
হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
উদ্ধার তৎপরতায় ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার সদস্যরা উপস্থিত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজ্যের মাহাদে অবস্থিত পাঁচতলা আবাসিক ভবনটিতে ৪৫টি ফ্ল্যাট রয়েছে।
হঠাৎ করেই ভবনটি ধ্বসে পরে বলে জানা গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখমন্ত্রী।
গুরুতর আহতদের চিকিৎসা সহায়তায় ইতোমধ্যে মুম্বাইয়ে নেওয়া হয়েছে।
পাঁচতলা ভবনটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠান এবং প্রকৌশলীর কোনও গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
গেল মাসে মুম্বাইয়ে ভারী বৃষ্টিপাতে একটি বহুতল ভবন ধসে ৯ জনের মৃত্যু হয়।❐



