যুক্তরাষ্ট্র

ট্রাম্পের বিরুদ্ধে মামলা করল টিকটক

ভিডিও শেয়ারিংয়ের জনপ্রিয় অ্যাপ টিকটক ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। চীন ভিত্তিক কোম্পানিটি সোমবার এক ঘোষণায় এ কথা জানিয়েছে।

যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের মার্কিন সরকারের পরিকল্পনাকে চ্যালেঞ্জ করে এ মামলা দায়ের করা হয়েছে বলে খবরে জানা গেছে।

টিকটক এক বিবৃতিতে জানিয়েছে, তাদের অ্যাপ নিষিদ্ধ করতে চলতি মাসের শুরুর দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নির্বাহী আদেশে সই করেছেন, তা টিকটিকের কমিউনিটির অধিকার খর্ব করেছে।

তারা বলছে, কোনও প্রমাণ এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।

টিকটক অ্যাপ ব্যবহারকারীরা মিউজিকের সঙ্গে ছোট ভিডিও তৈরি করেন। পরে তা শেয়ার করতে পারেন। সাম্প্রতিক মাসগুলোতে এটা খুব জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু যুক্তরাষ্ট্রেই অ্যাপটির ৬৫ থেকে ৮০ মিলিয়ন ব্যবহারকারী রয়েছে বলে জানা গেছে।

টিকটক জানিয়েছে, এখন ব্যবস্থা নেওয়ার সময়। আমরা সরকারের বিরুদ্ধে মামলা করাকে হালকাভাবে নিচ্ছি না। তবে আমাদের এবং আমাদের কমিউনিটি এবং কর্মীদের অধিকার রক্ষায় পদক্ষেপ নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনও অপশন নেই।

চলতি মাসের শুরুর দিকে ট্রাম্প অভিযোগ করে বলেছিলেন, টিকটক আমাদের জন্য উদ্বেগের বিষয়। আমরা এটা বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিচ্ছি।

এর আগে মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এই অ্যাপ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের জনগণের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে চীন।❐

এবিসি নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension