আন্তর্জাতিক

করোনা আক্রান্ত অভিবাসী নারীর হেলিকপ্টারে সন্তান প্রসব

ইটালির ল্যাম্পেডুসা দ্বীপের কাছে জনাকীর্ণ হোল্ডিং থেকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আকাশেই সন্তানের জন্ম দিয়েছেন অভিবাসী প্রত্যাশী গর্ভবতী এক নারী।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। অভিবাসীদের একটি হোল্ডিংয়ে আলাদা করে রাখা হয়েছিল তাকে। কিন্তু ওই হোল্ডিংয়ে ধারণ ক্ষমতার চেয়ে দশগুণ বেশি মানুষের বাস।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থা দেখে হেলিকপ্টারে দেড় ঘণ্টার দূরের পাশ্ববর্তী সিসিলির রাজধানী পালেরমোর একটি হাসপাতালে গর্ভবতী ওই নারীকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়। নিয়ে যাওয়ার সময় মাঝ পথেই সন্তান প্রসব করেন তিনি।

ওই নারীর নাম-পরিচয় প্রকাশ করা হয় নি। পালেরমোর হাসপাতালে সন্তানসহ চিকিৎসা চলছে তার।

এদিকে, ৩৫৩ জন অভিবাসী প্রত্যাসী নিয়ে সিসিলি দ্বীপের কাছে যে নৌকাটি কয়েকদিন ধরে ভাসছিল সেটিকে উদ্ধারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো জয়েছে।

ইটালি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে চলতি বছরে দেশটিতে অভিবাসী আগমনের চাপ অনেক বেড়ে গেছে। ২৭ জন অভিবাসন প্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা থেকে জরুরি সাহায্য চাওয়া হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension