আন্তর্জাতিক

অবৈধ সন্তান বিতর্কে ট্রাম্প!

রূপসী বাংলা ডেস্ক:নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ যেন কিছুতেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পিছু ছাড়ছে না। গত বৃহস্পতিবার সাপ্তাহিক নিউইয়র্কার অনলাইন এক প্রতিবেদনে জানিয়েছে, আশির দশকের শেষ মাথায় ডোনাল্ড ট্রাম্প তার এক গৃহপরিচারিকার সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে কন্যাসন্তানের বাবা হয়েছিলেন।

আর সেই গোপন তথ্য ফাঁস করতে চেয়েছিলেন ট্রাম্প টাওয়ারেরই সাবেক দ্বাররক্ষী। সেসময় ওই দ্বাররক্ষীর মুখ বন্ধ রাখতে তাকে ৩০ হাজার মার্কিন ডলার ঘুষ দিয়েছিল ট্রাম্পের বন্ধুর পত্রিকা দ্য ন্যাশনাল ইনকোয়েরার। খবর সিএনএন

২০১৫ সালের শেষ দিকে ন্যাশনাল ইনকোয়েরারকে ট্রাম্প টাওয়ারের সাবেক দ্বাররক্ষী ডিনো সাজুদিন জানান, তিনি শুনতে পেয়েছেন ১৯৮০ সালের শেষ দিকে এক কর্মচারীর সঙ্গে বিয়েবহির্ভূত সম্পর্ক স্থাপনের মাধ্যমে ট্রাম্প এক সন্তানের বাবা হয়েছিলেন।

‘ধর এবং হত্যা কর’- এই তত্ত্বের ওপর ভিত্তি করে ইনকোয়েরার সাজুদিনের কাছ থেকে ৩০ হাজার ডলার দিয়ে তথ্যটি কিনে নেয়েছিল। এরপরই ট্রাম্পের পক্ষে লিখে ওই প্রতিবেদনটি ধামাচাপা দেওয়া হয়।

অবশ্য ঘটনাটির সত্যতা এখনো নিশ্চিত হয়নি। তবে সাজুদিন নামের দ্বাররক্ষীকে যে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছে মুখ বন্ধ রাখার জন্য, এনকোয়ারার সে কথা স্বীকার করেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension