আন্তর্জাতিক

ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

রূপসী বাংলা ডেস্ক:চলতি সপ্তাহে বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক বিশেষ দূত স্যাম ব্রাউনব্যাক।

সফরে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার কথাও আছে তার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্যাম ব্রাউনব্যাক ১৩ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত তুরস্ক এবং বাংলাদেশ সফর করবেন। তবে বিজ্ঞপ্তিতে ঠিক কবে তিনি বাংলাদেশে আসবেন তা উল্লেখ করা হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংখ্যাগরিষ্ঠ-সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension