
আন্তর্জাতিক
ল্যাঙ্কাউই দ্বীপ থেকে প্রার্থী হবেন মাহাথির
রূপসী বাংলা ডেস্ক:মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আগামী ৯ মে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে রির্সোট দ্বীপ ল্যাঙ্কাউই এলাকা থেকে নির্বাচন করবেন। দেশটির প্রধান বিরোধী জোট রবিবার এই ঘোষণা দেয়। খবর সিনহুয়ার।
দেশটির ২১ বছরের সাবেক প্রধানমন্ত্রী মাহাথির (৯২) বিরোধী জোট পাকাতান হারাপান এর নেতৃত্ব দিচ্ছেন।
জোটটি বর্তমান ক্ষমতাসীন সরকারের জোট বারিসন ন্যাশনাল কোয়ালিশনের বিরুদ্ধে লড়াই করবে।
বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের সঙ্গে সম্পর্ক ছিন্নের পর মাহাথির বিরোধী জোটের সঙ্গে জড়িত হন।
রাজনীতিতে যোগদানের আগে মাহাথির প্রথম জীবনে ল্যাঙ্কাউই দ্বীপে একজন মেডিকেল কর্মকর্তা হিসেবে কাজ করেছিলেন।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দ্বীপটিকে তিনি দেশের প্রধান পর্যটন দ্বীপ হিসেবে গড়ে তোলেন।



