
প্রধানমন্ত্রীর জন্মদিনে চীনের শুভেচ্ছা বার্তা
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের কমিউনিস্ট পার্টি।
রোববার (২৭ সেপ্টেম্বর) গণভবন সূত্রে এ তথ্য জানা গেছে।
চীনের কমিউনিস্ট পার্টিও এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেছে।
সিপিসি ইন্টারন্যাশনাল বিভাগের মিনিস্টার সং তাও’র সই করা বার্তায় আগামী দিনে চায়না কমিউনিস্ট পার্টি ও আওয়ামী লীগের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে বলে আশা প্রকাশ করা হয়।
এদিকে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস রোবার গণভবনে গিয়ে বিদায়ী সাক্ষাতে মোদির জন্মদিনের শুভেচ্ছা বার্তা শেখ হাসিনার কাছে পৌঁছে দেন।
জন্মদিন উপলক্ষে পাঠানো বিশেষ বার্তায় মোদি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেছে। দুই দেশের সম্পর্ক উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন মোদি।❐



