
নিউ ইয়র্কে ধর্ষণ ও দুর্নীতি বিরোধী প্রতিবাদ সভা
বঙ্গবন্ধুর বাংলায় ধর্ষক ও দূর্নীতিবাজদের ঠাঁই নাই। আজ
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশে ধর্ষণ ও দুর্নীতির বিরুদ্ধে বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে বাংলাদেশ ক্লাব যুক্তরাষ্ট্র।
সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ খবর জানানো হয়।
সংগঠনের সভাপতি নুরুল আমিন বাবু সভায় সভাপতিত্ব করেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাহাফুজ হায়দার।
সভাপতির বক্তব্যে নুরুল আমিন বাবু বলেন ধর্ষক কোনও দলের নয়। অনুপ্রবেশকারীরা কোনও দলের নয়। তারা সুবিধাবাদী। তিনি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও সিলেট এম সি কলেজে ধর্ষণের সাথে জড়িত সবার সর্বোচ্চ শাস্তি দাবী করেন।
শুভেচ্ছা বক্তব্যে রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শিবলী ছাদেক শিবলু। এছাড়াও বক্তব্য রাখেন সহ সভাপতি গোলাম মাওলা চৌধুরী যুগ্ম সম্পাদক সুমন মাহামুদ, নির্বাহী সদস্য সৈয়দ কিবরিয়া জামান,জেড এ জয়, খন্দকার জাহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন সহ সভাপতি এম উদ্দিন আলমগীর, সহ সভাপতি আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক নান্টু মিয়া, নোভেল আমিন, প্রচার সম্পাদক হেলাল মিয়া, সদস্য মোশারফ,শহীদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।❐



