
নিউ ইয়র্কে উদযাপিত হলো যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপিত হলো চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন।
গেল বুধবার স্থানীয় সময় রাতে মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, রাজনীতিক, ব্যবসায়ী, শিল্পী-সাহিত্যিক, সমাজকর্মীদের উচ্ছ্বল উপস্থিতিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপিত হয় চ্যানেল আইয়ের জন্মদিন।
যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের ২২তম জন্মদিন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র চ্যানেল আইয়ের সিইও রাশেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।চ্যানেল আই অনলাইন এডিশনের শাহ ফারুক উপস্থাপনা করেন।
জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানান, বাংলা চ্যানেলের সিইও ও রূপসী বাংলা পত্রিকার সম্পাদক শাহ্ জে চৌধুরী, উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস্ ফোরামের অন্যতম ভাইস প্রেসিডেন্ট আবুল বাশার চুন্নু, সেক্রেটারি রেজাউল বারি, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মোস্তফা কামাল পাশা মানিক এবং সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভির চেয়ারম্যান আলিম খান আকাশ।
কুইন্স ডিস্ট্রিক্ট ডেমক্র্যাটিক পার্টির লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ-র পরিচালনা পর্ষদের সদস্য ও মূলধারার রাজনীতিক ফাহাদ সোলায়মান এবং আবাসন ব্যবসা সংক্রান্ত পরামর্শ সংস্থা নেক্সট ড্রিম এলএলসি-র প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন নিলুফা শিরিন।
যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরাম চ্যানেল আইয়ের ২২তম জন্মদিনে শুভেচ্ছা জানায়।
এছাড়া শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান।
স্মৃতিচারণ এবং গণমাধ্যম হিসেবে চ্যানেল আইয়ের গুরুত্ব অপরিসীম বলে উপস্থিত সকলে মতামত ব্যক্ত করেন।
এরপর আনন্দ আর উদ্দীপনার মধ্য দিয়ে ২২তম জন্মদিনের ২২ পাউন্ডের কেক কাটা হয়।
এ সময় অতিথিদের উচ্ছ্বাস আর চ্যানেল আইয়ের জন্মদিনের গানের সুরের মূর্চ্ছনায় ভিন্নরকম আবহের সৃষ্টি হয়। গানে গানে চ্যানেল আইয়ের এ উৎসবকে মধুময় করে তোলেন কণ্ঠশিল্পী শাহ মাহবুব ও সবিতা দাস।
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তবলা বাদক তপন মোদকের উপস্থিতি ছিল অনুষ্ঠানের বাড়তি পাওনা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহনেওয়াজ, সাংবাদিক রাজ মোস্তফা অনীক, এবং শামিম আকতার শরিফ।



