প্রবাস

প্রেস রিলিজ

কমলগঞ্জ লায়ন্স ক্লাব গঠনের উদ্যোগ
নিউইয়র্কের জ্যাকসন হাইটস এবং এর আশেপাশের এলাকায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে একটি লায়ন্স ক্লাব গঠনের জন্য প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। আহ্বায়ক জনাব মতি লাল দেব রায়-এর নেতৃত্বে সভা পরিচালিত হয়। উক্ত সভায় সমাজের বিভিন্ন স্তরের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন। তাছাড়া সভায় কুইন্স বরোর ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন মি. চালির্স ডাব্লিউ ম্যাক ব্রাইড এবং সাবেক ডিস্ট্রিক্ট গভর্ণর মি. তেজিন্দর আনন্দ উপস্থিত ছিলেন। গভর্ণর লায়নসের ইতিহাস, উদ্দেশ্য, কিভাবে ফান্ড রাইজিং করা হয় এবং দরিদ্্র বিমোচন, অন্ধত্ব দূরীকরণসহ মানবিক উন্নয়নে এই অর্থ ব্যায় করা হয়, তার বিশদ বর্ননা দেন। মি. চার্লিস তার বক্তব্যে উল্লেখ করেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পৃথিবীর ২১০টি দেশে কর্মসূচী বাস্তবায়ন করছে। তাছাড়া তিনি বলেন যে, লায়ন্স ১৯১৯ সাল থেকে কাজ শুরু করে এবং পৃথিবীর ২১০টি দেশে ৪০ হাজার লায়ন্স ক্লাব গঠিত হয়েছে এবং মানবিক সাহায্য অব্যাহত রেখেছে। পরবর্তী সভায় উক্ত লায়ন্স ক্লাবের কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এই সভায় ডিস্ট্রিক্ট গভর্ণর প্রস্তাবিত লায়ন্স ক্লাবের আহ্বায়ক জনাব মতি লাল দেব রায়কে সকল সদস্যবৃন্দের মেম্বারশীপ ফরম পূরণ করে সদস্য ফি ৩৫ ডলার জনপ্রতি সংগ্রহ করে প্রাক্তণ ডিস্ট্রিক্ট গভর্ণর মি. তেজিন্দর আনন্দ-এর কাছে জমা দেবার অনুরোধ জানানো হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মি. নবেন্দু বিকাশ দত্ত, পিনাকি সেন চৌধুরী, ভিক্টর ইলাহী, রেজা ইসলাম, সুস্মিতা তাবাসুম, লক্ষী দেব রায়, রূপশ্রী সেন চৌধুরী, কৌশিকি সেন চৌধুরী, নির্মলেন্দু দত্ত, আব্দুর রশীদ চৌধুরী, লিলি দাসগুপ্ত প্রমুখ।
সভায় আরও সিদ্ধান্ত হয়, আগামী সভায় উক্ত প্রস্তাবিত লায়ন্স ক্লাবে পরিচালনা কমিটি গঠনসহ যাবতীয় কাজ সম্পাদন পূর্ব্বক ক্লাবের পূর্ণাঙ্গ কার্য্যক্রম শুরু করা হবে।

বার্তা প্রেরক-

মতি লাল দেব রায়
আহ্বায়ক
ফোন: ৯২৯-২৩৫-২৩৩৬

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension