
নিউ ইয়র্কে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচি
উত্তর আমেরিকার নিউ ইয়র্কে মানবাধিকার স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের উদ্যোগে বিনামূল্যে অষ্টম টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।
গতকাল ১১ অক্টোবর রোববার স্থানীয় সময় বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত নিউ ইয়র্ক জ্যাকসন হাইটসের স্কলাশটিকা টিউটোরিয়াল সেন্টারে এ টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ও রূপসী বাংলার সম্পাদক শাহ্ জে চৌধুরী, এটিএন বাংলা টিভির বার্তা প্রধান কানু দত্ত, প্রবাস পত্রিকার সম্পাদক ও লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি জনাব সাঈদ, স্কলাশটিকা টিউটোরিয়ালের মালিক জনাব রেজা, খামার বাড়ি ও খাবারবাড়ি রেস্টুরেন্ট মালিক জনাব কামরুল, গোপালগঞ্জ জেলা সমিতির সহ সভাপতি টি মোল্লা, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সহ সাধারণ সম্পাদক হাসান, বেঙ্গল হোম কেয়ার সার্ভিস ইনকের হাসান জিলানি, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি জাহানারা আক্তার আলী, মা ট্রাভেলস্ এজেন্সির সিইও আবুল কালাম আজাদসহ কমিউনিটির আরও অনেকে।
এছাড়া টিকাদান কর্মসূচির স্পন্সর ওয়ালগ্রীন ফার্মাসির ওয়ালগ্রীন ফার্মাসিস্ট ও ফার্মাসি ম্যানেজার কার্তিজা সাহা ও টেকনিশিয়ান নাসিমা আক্তার কর্মসূচিতে যোগ দেন।
হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, যাদের হেল্থ ইন্সুরেন্স আছে তারা নিজ উদ্যোগে হসপিটালে কিংবা ফিজিশিয়ান বা ক্লিনিক থেকে এ ভ্যাকসিন যে কেউ নিতে পারেন। তবে হিউম্যান সাপোর্টে কর্পোরেশনের প্রতীকী এ কর্মসূচি থেকে সকলেই টিকা গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে হেল্থ ইন্সুরেন্স প্রয়োজন হবে না।❐



