আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় মডেলকে নিজ বাড়িতে পিটিয়ে হত্যা

অস্ট্রেলিয়ার পশ্চিম সিডনিতে নিজ বাড়িতে সাবাহ হাফিজ নামে এক উঠতি মডেলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

এক নারী মারাত্মকভাবে আহত— এক প্রতিবেশীর কাছ থেকে এমন খবর আসার পর বুধবার রাত ২টা ৪০ মিনিটে ওয়েন্টওর্থভেলি ইউনিটে জরুরি সেবাকর্মীদের ডাকা হয়।

কিন্তু তাদের সর্বাত্মক চেষ্টার পরও ২৩ বছর বয়সী ওই তরুণীকে আর বাঁচানো সম্ভব হয় নি। ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন ছিল। নাইন নিউজ ও ডেইলি মেইলের খবরে এমন তথ্য পাওয়া গেছে।

সাবাহ হাফিজের স্বামী অ্যাডাম কিউরেটন

পরবর্তী সময় বৃহস্পতিবার এ ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে।

গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত সুপার সিমন গ্লাসার বলেন, পুলিশ মনে করে সাবাহ হাফিজকে আঘাত করা হয়েছে। কিন্তু কোনও অস্ত্র ব্যবহার করা হয়েছে কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারে নি তারা।

তিনি বলেন, এটি খুবই মর্মান্তিক ঘটনা। বিষয়টিকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়েছি। এ হত্যাকাণ্ডের তদন্তে আমরা চৌকস পুলিশ কর্মকর্তাদের নিয়োগ দিয়েছি।

সাবাহ হাফিজের স্বামী অ্যাডাম কিউরেটন একই ভবনে থাকতেন। মারৌব্রার অ্যাস্টারি কোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

নিহত তরুণীর বাবা বলেন, আমার সঙ্গে কখনও অ্যাডামের সাক্ষাৎ হয় নি। তবে আমি মনে করি, এই জুটি কয়েক বছর আগে বিয়ে করেছিল।

মডেল হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত করছিলেন সাবাহ। শোবিজে কাজ করতে চেয়েছিলেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension