আঞ্চলিকবাংলাদেশ

৪ শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেফতার

জয়পুরহাটের সদর উপজেলায় ৪ শিশুকন্যা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ১৮ অক্টোবর, যৌন নিপীড়নের শিকার হওয়া এক শিশুর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা করে। এর পর রাতেই মুজাহিদপুর গ্রাম থেকে অভিযুক্ত ওই মাদ্রাসাশিক্ষককে গ্রেফতার করা হয়।

উপজেলার মুজাহিদপুর গ্রামে মুজাহিদপুর নুরানী মাদ্রাসায় এ নিপীড়নের ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আব্দুর রশিদ (৪৬) ওই গ্রামের নয়ামদ্দিনের ছেলে।

শিশুদের অভিভাবকদের অভিযোগ সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো রোববার সকালে ওই চার শিশুকন্যা শিক্ষার্থী কোরআন শিক্ষার জন্য মুজাহিদপুর নুরানি মাদ্রাসায় যায়।

মাদ্রাসায় ওই চার কন্যা শিশুকে একটি কক্ষে নিয়ে শিক্ষক আবদুর রশিদ নিপীড়ন করেন। এ সময় ভয় পেয়ে শিশুদের চিৎকারে এলাকার লোকজন ঘটনাস্থলে এলে শিক্ষক আবদুর রশিদ সেখান থেকে পালিয়ে যান।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট সদর থানার ওসি মো. শাহরিয়ার খান।

মামলার অভিযোগে বলা হয়, অন্যান্য দিনের মতো রোববার সকালে শিক্ষার্থীরা কোরআন শিক্ষার জন্য নুরানী মাদ্রাসায় যায়। এ সময় চার শিশুকে একটি কক্ষে নিয়ে শিক্ষক রশিদ যৌন নিপীড়ন করেন। তখন ভয় পেয়ে শিশুরা চিৎকার দিলে এলাকার লোকজন ছুটে আসলে শিক্ষক রশিদ সেখান থেকে পালিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খান সোমবার বলেন, ‘এ ঘটনায় গত রাতে শিশুদের অভিভাবকদের মধ্য থেকে একজন বাদী হয়ে মাদ্রাসাশিক্ষক আব্দুর রশিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রাতেই অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension