
যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে নির্বাচন ঘিরে সংঘাতপূর্ণ রাজনীতি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে গুম অপহরণের পরিকল্পনার পর এবার ডেমোক্র্যাট ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।
ট্রাম্প সমর্থক বলে পরিচিত ‘প্রাউড বয়েজ’ নামে একটি সশস্ত্র গোষ্ঠী বিরোধী পক্ষের ভোটারদের বাড়ি বাড়ি চিঠি দিয়ে ভয় দেখাচ্ছে। অপরদিকে সংঘবদ্ধ ‘এনটিফা’ এবং ‘বিএলএম’ বিভিন্ন চার্চ ও রিপাবলিকানদের বাসা-বাড়িতে হামলা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে নির্বাচন ঘিরে সংঘাতপূর্ণ হয়ে উঠছে মার্কিন রাজনীতি।
এদিকে, মঙ্গলবার রাতে টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনের একটি নৈশক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।❐



