
ভারত
অষ্টমীর রাতে বাড়ির সামনেই বিজেপি নেতাকে গুলি
কোলকাতায় হাওড়ার বাগনানে অষ্টমীর রাতে বাড়ির সামনে হামলা চালিয়ে বিজেপি নেতাকে গুলি করে খুনের চেষ্টা করা হয়েছে।
হিন্দুস্তান টাইমস্ জানায়, আশঙ্কাজনক অবস্থায় এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে কিঙ্কর মাঝি নামে ওই বিজেপি নেতাকে।
এ ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। গুলিবিদ্ধ কিঙ্কর মাঝি বাগনানে বিজেপি–র ৫ নম্বর মণ্ডলের সহ সভাপতি।
বিজেপি অভিযোগ করেছে, শনিবার রাতে বাড়ির সামনে দলীয় কর্মীদের সঙ্গে বসেছিলেন বিজেপি নেতা কিঙ্কর মাঝি। সে সময় তৃণমূল আশ্রিত কয়েকজন দুষ্কৃতী সেখানে চড়াও হয়। কোনও কথা না বাড়িয়ে তারা বিজেপি নেতাকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। দলের কর্মীরাই গুলিবিদ্ধ কিঙ্কর মাঝিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারীরাই এই হামলা চালিয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে।❐



