
‘ভারত, পাকিস্তান ও বাংলাদেশ মিলে একটি রাষ্ট্র হওয়া উচিত’
ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ মিলে একটি রাষ্ট্রে পরিণত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ভারতের মহারাষ্ট্রের মন্ত্রী নওয়াব মালিক।
এনডিটিভি জানায়, রবিবার অঙ্গরাজ্যটির সাবেক মুখ্যমন্ত্রী শারদ পাওয়ার নেতৃত্বাধীন আঞ্চলিক রাজনৈতিক দল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির-এনসিপি এ মুখপাত্র এমনটি বলেন।
নওয়াব মালিক বলেন, ‘বিজেপি যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশকে একত্র করে একটি রাষ্ট্রে পরিণত করে তাহলে তাকে স্বাগত জানাবে এনসিপি।’
কয়েকদিন আগে সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস বলেন, ‘এমন সময় আসবে যখন পাকিস্তানের করাচি ভারতের অংশ হয়ে যাবে।’
ফাদনাভিসের এ মন্তব্যের জেরে এনসিপি নেতা মালিক বলেন, ‘যদি বার্লিন ওয়াল ধ্বংস হতে পারে তাহলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারত কেন এক হতে পারবে না? বিজেপি এই তিন দেশকে একত্রে একটি দেশ বানাতে পারে তাহলে আমরা স্বাগত জানাব।’❐



