আন্তর্জাতিক

বিয়ের আসরে জামাইকে একে৪৭ উপহার, ভিডিও ভাইরাল

বিয়ের উপহার হিসেবে বরের হাতে তুলে দেওয়া হয়েছে একে৪৭ রাইফেল। এমনটা সত্যিই ঘটেছে পাকিস্তানে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ভিডিওটি পাকিস্তানের জানা গেলেও ঠিক দেশটির কোনও জায়গায় এমন ঘটনা ঘটেছে বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায় নি।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক নারী বরের হাতে তুলে দিলেন একে৪৭ রাইফেল। এতে বর-কনে কেউই অবাক হন নি।

একে৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করতে দেখা যায় ওই নারীকে। তবে অনেকেই ধারণা করেন, ওই নারী নবদম্পতির পূর্বপরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায় নি।

পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ২৪এইচডি জানিয়েছে, রাজধানী ইসলামাবাদে ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, হাতে রাইফেল পেয়ে জামাইও বেশ খুশি। পরে ছবির জন্য পোজও দিয়েছেন তারা। পাশেই কনেকে দেখা যাচ্ছে মায়ের এই উপহার দেয়ার সময় মিটিমিটি হাসছেন।

টুইটারে ভিডিওটি পোস্ট করেছেন আদিল আহসান নামের এক ব্যক্তি। তার পরিচিতি অংশে দেওয়া তথ্য অনুযায়ী তিনি পাকিস্তানের করাচিতে বসবাসরত একজন সাংবাদিক। কাজ করেন সামা টিভিতে।

এই ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ কেউ একে স্বাভাবিক হিসেবে দেখলেও অনেকেই বলছেন, এটা পাকিস্তানি সংস্কৃতির সঙ্গে যায় না।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension