আঞ্চলিকপ্রধান খবরবাংলাদেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর

বাংলাদেশের কুষ্টিয়ায় শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে৷ পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশ বিশেষ রাতে কোন এক সময় ভাঙ্গা হয়।

ঘটনাটি কারা ঘটিয়েছে তা তৎক্ষণাৎ না জানা গেলেও পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে।

কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভির আরাফাত বলেছেন,‘শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে শনিবার সকালে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এর প্রতিবাদে শহরের বঙ্গবন্ধু সুপার মার্কেট চত্বর ও থানা মোড়ে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন করা হয়। সেখানে আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন অংশ নেয়।

তবে ভাঙচুরে অংশ নেয়াদের পরিচয় শনিবার বিকেল পর্যন্ত জানা যায় নি।

নির্মাণাধীন ভাস্কর্যটির উদ্যেক্তা কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ। একই বেদিদে থাকবে জাতীয় চার নেতার ভাস্কর্যও।

কুষ্টিয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, ‘বঙ্গবন্ধুর একটি ভাস্কর্য স্থাপনের কাজ প্রায় শেষের দিকে। এর মধ্যে হঠাৎ করে রাতে দুর্বৃত্তরা এই ভাস্কর্যটির ডান হাত, পুরো মুখ মণ্ডল ও বাঁ হাতের অংশ বিশেষ ভেঙে ফেলেছে৷’

কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন জানান, জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশে গেল কিছুদিন ধরে ‘ধর্মীয় কারণ’ দেখিয়ে বঙ্গবন্ধুসহ সব ধরনের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে আসছে ইসলামপন্থি কয়েকটি গোষ্ঠী। এ নিয়ে সরকারি দলের অনেকেই মুখ খুলেছেন এবং সমালোচনা করেছেন। দুই পক্ষের বাক-বিতণ্ডার মধ্যেই শুক্রবার রাতে কুষ্টিয়ায় ঘটনাটি ঘটল।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension