প্রবাস

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে প্রতিবাদ সমাবেশ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযুদ্ধের সপক্ষের বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা নিউ ইয়র্কের এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমাবেশের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবেশে বক্তব্য রাখেন, সাখাওয়াত বিশ্বাস, শেখ জামাল হোসেন, দরুদ মিয়া রনেল, নাফিকুর রহমান তুরান, জেড এ জয়, জাহাঙ্গির মিয়া, জাহিদ হাসান, মাহফুজুল হক হায়দার, আজিজুর রহমান খোকন, বিদ্যুৎ হোসেন, সাদেক শিবলী, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম, আলামিন হোসেন, মাসুদ, আনিসুজ্জামান সবুজ, অতুল প্রসাদ।

সমাবেশে বক্তারা যে কোনও মূল্যে বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেই সঙ্গে ভাস্কর্য ভেঙে ফেলার হুকুমদাতা হিসেবে রাজাকার পুত্র মামুনুল হককে গ্রেফতারের মাধ্যমে কঠোর শাস্তির জোর দাবী জানিয়ে বঙ্গবন্ধুর বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য নির্মাণের আহ্বান জানায়।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension