বিনোদন

ইরেশ যাকের করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বর্ষীয়ান অভিনয় শিল্পী ইরেশ যাকের। কিংবদন্তি অভিনেতা আলী যাকেরের মৃত্যুর ১৫ দিনের মাথায় করোনা পজিটিভ হওয়ার খবরটি জানালেন ছেলে ইরেশ।

এক ফেসবুক পোস্টে নিজের করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন ইরেশ নিজেই।

তিনি জানান, কয়েকদিন ধরে হালকা কাশি ও জ্বরে ভুগছেন তিনি। একই অ্যাপার্টমেন্টে পাশাপাশি বাসায় তার মা আর নানীও থাকেন। মনের সন্দেহ থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কোভিড-১৯ টেস্ট করান ইরেশ। পরীক্ষার প্রতিবেদন রোববার রাতে হাতে পেলে জানতে পারেন তার কোভিড-১৯ পজিটিভ।

করোনায় আক্রান্ত ইরেশ যাকের এ মুহূর্তে নিজের বাসায় আইসোলেশনে আছেন। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন।

ছোটপর্দার এ জনপ্রিয় অভিনেতা জানান, হালকা জ্বর আর কাশি নিয়ে তাকে একটি ইভেন্টে আয়োজকরা যেতে বাধ্য করেন। ইরেশ তাদের বারবার অনুরোধ করেছিলেন, তার হালকা জ্বর ও কাশি। অল্প সময় থেকে এর পর চলে আসেন তিনি। ওই পার্টিতে যারা ইরেশের সংস্পর্শে এসেছিলেন, তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension