প্রবাসবাংলাদেশ

পাপুলের ব্যাংক হিসাব ফ্রিজের আবেদন

মানব পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ফ্রিজ করার আবেদন করেছে সিআইডি। আদালতের অনুমতি পেলে তাদের অ্যাকাউন্টে থাকা ৩৮ কোটি টাকা ফ্রিজ করা হবে।

এদিকে দুদকের অনুসন্ধানে পাওয়া পাপুলের ৬১৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ এবং ৩০ একর জমি ও ফ্ল্যাট বাজেয়াপ্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাপুল বিদেশে পাঠানোর নামে মানব পাচার করে জনপ্রতি পাঁচ থেকে সাত লাখ টাকা করে নিতেন। গত চার বছরে তিনি ও তার সহযোগীরা দুই প্রতিষ্ঠানের মাধ্যমে কুয়েতে মানব পাচার করে ৩৮ কোটি টাকার বেশী আয় করেছেন। এই অভিযোগে পাপুলসহ ছয়জন এবং তার স্বজনদের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মঙ্গলবার মানি লন্ডারিং আইনে পল্টন থানায় মামলা করে সিআইডি।

মালিবাগে সিআইডি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিআইডি প্রধান জানান, অনুসন্ধানে তারা দেশের ১৩টি ব্যাংকের ৫২৬টি অ্যাকাউন্টে পাপুলের পরিবারের ৩৫০ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছেন। পাশাপাশি বিভিন্ন ব্যাংকে জমা ৩৮ কোটি টাকা ফ্রিজ করার আবেদন করা হয়েছে।

এদিকে দেশের আট ব্যাংকে পাপুল ও তার পরিবারের ৬১৩টি অ্যাকাউন্ট ও ৩০ একর জমির সন্ধান পেয়েছে দুদক। অ্যাকাউন্টগুলো ফ্রিজ ও ৩০ একর জমিসহ গুলশানে একটি ফ্ল্যাট বাজেয়াপ্তের সিদ্ধান্ত নিয়েছে তারা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension