আন্তর্জাতিক

করোনা টিকায় শূকরের জিলেটিন, আমিরাতের ফতোয়া কাউন্সিলের ছাড়

করোনারভাইরাসের টিকায় শূকরের নিঃসৃত জিলেটিন ব্যবহার করলেও তা প্রয়োগে অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সর্বোচ্চ ইসলামিক কর্তৃপক্ষ ফতোয়া কাউন্সিল।

আরব আমিরাতের ফতোয়া কাউন্সিল বলেছে, করোনা টিকা তৈরি করতে শুয়োরের দেহাংশ ব্যবহার করা হলেও তা মুসলিম রাষ্ট্রে প্রয়োগ করা যাবে।

মঙ্গলবার ফতোয়া কাউন্সিল ঘোষণা দেয়, ইসলামিক শরিয়াহ অনুযায়ী মানব শরীরের সুরক্ষার উদ্দেশ্যে এ টিকা ব্যবহার করা যাবে।

ফতোয়া কাউন্সিলের চেয়ারম্যান শেখ অবদাল্লাহ বিন বায়াহ জানিয়েছেন, শূকরজাত পণ্যকে ইসলাম ধর্মে নিষিদ্ধ ঘোষণা করা হলেও ‘মানবদেহ রক্ষার’ স্বার্থে শূকরের জিলেটিন থেকে তৈরি টিকা গ্রহণের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।

অধিকাংশ টিকায় শূকরের দেহাংশ থেকে তৈরি জিলেটিন ব্যবহারের কারণে মুসলিম রাষ্ট্রগুলোতে করোনার টিকা প্রয়োগ বাধার সম্মুখীন হতে পারে বলে আশঙ্কা তৈরি হয়।

উল্লেখ্য, ইসলাম ধর্মে শূকরজাত পণ্য ‘হারাম’ বা নিষিদ্ধ।

কাউন্সিলের মতে, শূকরের জিলেটিন ওষুধ হিসেবে গ্রহণ করা হবে, খাদ্য হিসেবে নয়।

প্রসঙ্গত, করোনা সংক্রমণ প্রতিরোধ করতে ইতোমধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা আত্মপ্রকাশের অপেক্ষায় রয়েছে। অতিমারী পরিস্থিতিতে জীবন বাঁচাতে ধর্মীয় নিষেধাজ্ঞা এড়িয়ে টিকা গ্রহণে বেশী গুরুত্ব দিচ্ছে ইসলামিক দুনিয়া।❐

গালফ নিউজ

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension