নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

ক্রিসমাসে নিউ ইয়র্কে ঝড়, বিদ্যুৎহীন লক্ষাধিক মানুষ

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়ের কবলে পড়ে এক লাখের বেশি মানুষের বড়দিনের উৎসব মাটি হয়েছে।

সিএনএন জানিয়েছে, বিদ্যুৎ বিপর্যয়ের ৭৩ হাজার ৯২৬টি রিপোর্ট পাওয়া গেছে।

দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয় রিপোর্ট সংগ্রহকারী সংস্থা পাওয়ারআউটজ জানিয়েছে, শুক্রবার ওয়েস্টচেস্টার, রকল্যান্ড, আলস্টার, অরেঞ্জ এবং ডাচেস কাউন্টিতে বিদ্যুৎ ছিল না।

নিউইয়র্ক ও ওয়েস্টচেস্টারে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান কনেড (কনএডিসন) বলেছে, পাঁচটি কাউন্টি শহরের চেয়ে নিউইয়র্কের অবস্থা কিছুটা ভালো, এখানে বিদ্যুৎবিহীন অবস্থার ১৭ হাজার রিপোর্ট পাওয়া গেছে, স্টেটেন আইল্যান্ড থেকে বিগ অ্যাপলের (নিউইয়র্ক) বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে। এখানে ৩ হাজার ৫০০টি বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে।

ভারী বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬৫ মাইল (১০৫ কিলোমিটার) বেগে প্রবাহিত এই ঝড়ে নিউজার্সির ৪৯ হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন।

পাওয়ারআউটেজ এর হিসাবে দেশটির উত্তরপূর্বাঞ্চল জুড়ে ২ লাখ ৭৫ হাজার গ্রাহকের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে।

ডেইলি নিউজ নামের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ধ্যা নাগাদ অধিকাংশ মানুষের বাড়িতে আবার বিদ্যুৎ আসে। তবে সারা দিনের ভোগান্তির কারণে তারা প্রতিবাদ করেছেন।

এখনো বিদ্যুৎ ছাড়া কাটাতে হচ্ছে ৩৭ হাজারের বেশী মানুষকে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension