আন্তর্জাতিক

মাস্ক পরিস্কারে ইউনিসেফের নির্দেশনা

করোনা মহামারী সংক্রমণ থেকে বাঁচতে কাপড়ের মাস্ক ব্যবহারের পর কীভাবে পরিষ্কার করতে হবে এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইউনিসেফ।

সম্প্রতি ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাপড়ের মাস্ক ব্যবহারের পর প্রতিদিন কমপক্ষে একবার গরম পানিতে (কমপক্ষে ৬০ ডিগ্রি সেলসিয়াস আঁচে) সাবান বা গুঁড়া সাবান ব্যবহার করে ধুয়ে নিতে হবে।

হাতে ধোয়ার ক্ষেত্রে এ পদ্ধতি মানতে হবে। কিন্তু মেশিনে ধোয়ার ক্ষেত্রে কাপড়ের ধরন অনুযায়ী উপযুক্ত উষ্ণতার সেটিংস ব্যবহার করতে হবে।

ধোয়ার পরে মাস্কটি পুনরায় পরার আগে ভালোভাবে রোদে শুকানো উচিত। শুকনো মাস্ক একটি পরিষ্কার ব্যাগে সংরক্ষণ করুন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension