প্রধান খবরযুক্তরাষ্ট্র

করোনার নতুন ধরন যুক্তরাষ্ট্রেও

এবার যুক্তরাষ্ট্রেও পৌঁছে গেছে করোনার নতুন ধরন। দেশটির কলোরাডো অঙ্গরাজ্যে ২০ বছর বয়সী এক ব্যক্তির দেহে এই ভাইরাস শনাক্ত  হয়েছে। কিন্তু ওই ব্যক্তির সাম্প্রতিক ভ্রমণের কোনও ইতিহাস নেই। আক্রান্ত ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে।

কলোরাডোর গভর্নর জারেড পোলিস মঙ্গলবার এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ধরনের ভাইরাসের অস্তিত্ব চিহ্নিত হলো।

অঙ্গরাজ্যের স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, ‘করোনায় আক্রান্ত ঔ ব্যক্তির সংস্পর্শে যারা এসেছিলেন তাদের শনাক্তকরণের কাজ চলছে। আর কেউ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না সেটা দেখা হচ্ছে।’

করোনার নতুন ধরনটি প্রথম যুক্তরাজ্যে ধরা পড়ে । এরপর ইউরোপের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে। এছাড়া জাপান, জর্ডান, কানাডা, ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশে করোনার নতুন ধরনটি ধরা পড়েছে।

এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেছিলেন, তাদের বিশ্বাস করোনার নতুন ধরনটি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এর মধ্যে করোনার দুটি টিকা দেওয়া শুরু হয়েছে।❐

বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension