
রংপুর জেলা এসোসিয়েশন ইন্কের সাধারণ সভা আয়োজিত
রংপুর জেলা এসোসিয়েশন ইন্কের বার্ষিক সাধারণ সভা হয়ে গেল গেল ২৭ ডিসেম্বর। আয়োজিত এ সভায় চলতি বছরের কার্যক্রমে বর্ণনা তুলে ধরা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়ের বড় ভাই ড. চঞ্চল রায়, সংগঠনের কোষাধ্যক্ষ ওমর ফারুকের পিতা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসানের পরিবারসহ সকলের সুস্থতা ও রোগ মুক্তি ও করোনা মহামারীতে যারা মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।
সাধারণ সম্পাদক সংগঠনের চলতি বছরের কার্যক্রমে বর্ণনা তুলে ধরেন। এরপর সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহর খানের পরিচালনায় সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্যের ওপর মুক্ত আলোচনা হয়।
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রহিমুজ্জামান সুমন, সহ সভাপতি জনাব আবদুল জলিল, সহ সভাপতি জনাব গোলাম আজম, সহ সভাপতি জনাব রেজাউল ইসলাম, সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য জনাব মো. আবদুর রাকিব ও প্রাক্তন সাধারণ সম্পাদক ও করোনা ট্রান্সফোর্স প্রধান জনাব শাহ্ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল কুদ্দুস কানন, সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব হোসেন।
উপদেষ্টা মন্ডলীর মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মো. মিজানুর রহমান শেলী, জনাব আহসান বিল্লা হিরা, জনাব মীর মামুন রশীদ, জনাব তানভীর আবেদ, জনাবা সাইফুর নাহার, জনাব একেএম শাহরিয়ার বিদ্যুত। এছাড়াও বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মো. মাহফুজুর রহমান খান, কার্যকরী সদস্য জনাবা কামনা হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায় এবং গুরুত্বপূর্ণ সদস্য গৌতম রায় ও প্রদীয় রায়সহ আরও অনেকে।❐



