
নিউ ইয়র্কে করোনা শনাক্ত দশ লক্ষ অতিক্রম করল
জাহান আরা দোলন: যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দশ লক্ষ অতিক্রম করেছে। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে এখন পর্যন্ত চতুর্থতম রাজ্য নিউ ইয়র্ক।
নিউ ইয়র্কভিত্তিক সংবাদপত্র দ্য হিল জানিয়েছে, গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিস থেকে শনিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, শুক্রবারে প্রদেশে নতুন শনাক্ত হয়েছেন ১৫ হাজার ৭৪ জন। এতে করে রাজ্যের মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৫ হাজার ৭৮৫ জন।
রাজ্য থেকে পাওয়া খবরে নতুন ১২৮ জনের কোভিড-১৯ মৃত্যুর তথ্য পাওয়া গেছে, অর্থাৎ এই রোগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০,৩৩৭ জন।
দ্য অ্যাসোসিয়েটেড প্রেসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বসন্তকালে, পরীক্ষণ ব্যাপক সময় ধরে বন্ধ থাকার সময়টিতে হয়ত অনেকেই সংক্রামিত হয়ে পড়েছিলেন যেগুলো অফিসিয়ালি রেকর্ড করা হয়নি।
নিউ ইয়র্কের আগে টেক্সাস, ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা এই ভয়ঙ্করী আক্রান্তে দশ লক্ষের মাইলফলক অতিক্রম করেছে।
টেক্সাসের পরে ক্যালিফোর্নিয়া ছিল মাইলফলকে পৌঁছানোর দ্বিতীয় স্থানে, যেখানে এখন ২০ লক্ষ ৩৪ হাজারেরও বেশী সংখ্যক সংক্রমণ রেকর্ড করেছে, যা কিনা পরিমাণে অন্য সব রাজ্যগুলোর তুলনায় সর্বাধিক।
টেক্সাসে ১০ লক্ষ ৫৬ হাজার এবং ফ্লোরিডায় ১০ লক্ষ ৩৫ হাজার সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
গভর্নর অ্যান্ড্রু কুমো শনিবার তার বিবৃতিতে সরাসরি মাইলফলকের উল্লেখ না করলেও, নিউ ইয়র্ককে এখনও সতর্কতার সঙ্গে থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন শুরু হয়েছে।
কুমো বলেন, ‘এতটা সময় পার করেও এটাকে যতখানি ভয়ঙ্কর দেখাচ্ছে, তা আমাদের বাকিদের শক্ত হতে এবং সংক্রমণকে কমানোর জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে সাহায্য করবে।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে অনেকটা পার করে এসেছি এবং আমরা সবাই যদি যার যার নিজের দায়িত্বটুকু পালন করি তাহলে অবশ্যই শেষ পর্যন্ত কঠিন এই গহ্বরের শেষের আলোতে পৌঁছতে পারব।’
মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণের পরিমাণ বাড়তে থাকায় নিউ ইয়র্কের এই রেকর্ডটি পাওয়া গেছে। নববর্ষের দিনে দেশটি মোট ২০ মিলিয়ন সংক্রমণকে অতিক্রম করেছে এবং প্রায় সাড়ে তিন লক্ষ মৃত্যুর সংখ্যার দিকে যাচ্ছে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনাভাইরাস আক্রান্ত মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৪৯ হাজার ৯৩৩ জন।❐



