আন্তর্জাতিক

পয়লা জানুয়ারি বিশ্বে জন্ম নিয়েছে পৌনে ৪ লক্ষ শিশু

বছরের প্রথম দিনে সারা বিশ্বে ৩ লাখ ৭১ হাজারেরও বেশী শিশু জন্মগ্রহণ করেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

সংস্থাটি জানিয়েছে, ২০২১ নাগাদ বিশ্বজুড়ে জন্মগ্রহণ করতে পারে ১৪০ মিলিয়ন শিশু।

শুক্রবার (১ জানুয়ারি) জন্ম নেয়া শিশুরা এক বছর আগের চেয়েও অনেক বেশি আলাদা এক পৃথিবীতে এসেছে বলে জানান ইউনিসেফের নির্বাহী পরিচালক হেনরিটা ফোরে।

প্রতিবছরের মতো ২০২১ সালেও বিশ্বের প্রথম নবজাতক প্রশান্ত মহাসাগরীয় ফিজি দ্বীপপুঞ্জে জন্মগ্রহণ করেছে এবং প্রথম দিনের হিসেবে যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে শেষ শিশুটি।

ইউনিসেফের তালিকা অনুযায়ী, ১ জানুয়ারি ৫৯ হাজার ৯৯৫ জন নবজাতক জন্মগ্রহণ করেছে ভারতে।

চীনে ৩৫ হাজার ৬১৫ জন, নাইজেরিয়া ২১ হাজার ৪৩৯ জন, পাকিস্তান ১৪ হাজার ১৬১ জন, ইন্দোনেশিয়া ১২ ৩৩৬ জন, ইথিওপিয়া ১২ হাজার ৬ জন, যুক্তরাষ্ট্র ১০ হাজার ৩১২ জন, মিশর ৯ হাজার ৪৫৫ জন, বাংলাদেশ ৯ হাজার ২৩৬ জন ও কঙ্গো প্রজাতন্ত্রে ৮ হাজার ৬৪০ জন জন্মগ্রহণ করেছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension