
জেমস বন্ড তারকা তানিয়া রবার্টস মারা গেছেন
হলিউডের জেমস বন্ড তারকা তানিয়া রবার্টস মারা গেছেন। তানিয়া রবার্টসের বয়স হয়েছিল ৬৫ বছর।
জেমস বন্ড সিরিজে স্যার রজার মুরের ‘এ ভিউ টু এ কিল’ চলচ্চিত্রে অভিনয় করেন তানিয়া।
তিনিও খেলতেন ‘৭০ এর দশকে ‘মিজ পিনসিওটি’তে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। ‘৮০ দশকের আলোচিত টিভি সিরিজ ‘চার্লিস অ্যাঞ্জেলসে অভিনয় করে অভিনয় করে জনপ্রিয় হয়ে ওঠেন। পরে জেমস বন্ড চলচ্চিত্রে মনোনীত হন।
এছাড়াও আলোচিত ‘শিনা: কুইন অব দ্য জঙ্গল’ চলচ্চিত্রেও অভিনয় করেন। এই চলচ্চিত্রে অভিনয় করে তানিয়া ‘নারী টারজান’ হিসেবে খ্যাতি অর্জন করেন।
স্কাই নিউজ জানিয়েছে,তানিয়া রবার্টসের এজেন্ট মাইক পিঙ্গেল তার মৃত্যুর জানিয়েছেন।
তার মৃত্যুর কারণটি প্রকাশিত হয় নি, তবে এটি নিশ্চিত হওয়া গেছে যে সেটি কোভিড -১৯ এর কারণে নয়।
জানা যায়, ২৪ ডিসেম্বর পোষা কুকুরকে নিয়ে হাঁটার সময় রাস্তায় পড়ে যান তিনি। সেসময় তাকে লস অ্যাঞ্জেলেসের একটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছিল।❐



