
ভারত
কাশ্মিরে পাক সেনাদের গুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত
কাশ্মিরের নওশেরা জেলায় পাক সেনাবাহিনীর গুলিতে এক ভারতীয় সেনাসদস্য নিহত হয়েছে। নিহত ওই সেনাসদস্যের নাম নায়েব সুবেদার রভীন্দর।
শুক্রবার কাশ্মিরের নওশেরা জেলার রাজৌর সেক্টরে এ ঘটনা ঘটে।
সেনা সূত্র জানায়, আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে নওশেরাতে পাক বাহিনী গোলা বর্ষণ করে।
বিকেল সাড়ে ৫টার দিকে পাক বাহিনী পুনরায় গুলি ও গোলা বর্ষণ করলে ভারতীয় সেনারা তার জবাবে পাল্টা গুলি ও গোলা বর্ষণ করে।
এসময় পাক সেনাদের ছোঁড়া গুলিতে ওই সেনা গুরুতর আহত ও পরে নিহত হয়।❐
এনডিটিভি



