
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে কর্মরত বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের সংবর্ধনা দিয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের প্রবাসীরা। গত শনিবার নিউইয়র্কের ওজনপার্কের একটি রেস্তোঁরায় এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় দেশ ও প্রবাসের নানাবিধ সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
আলোচনায় অংশ নেন শাহিন আহমদ, নুরুল ইসলাম, বাচ্চু মিয়া, হোসেন আহমদ, ব্যাংকার সায়েদ মিসবা, জহিরুল খাঁন জনি, শাম্মু মিয়া, মারুফ উদ্দিন, মহিউল খাঁন রেজা, মেহেদী হাসান, আমিনুল খাঁন, এমদাদ হুসেইন, শফিউল ইসলাম খাঁন, শাওন উদ্দিন ও আরিফ উদ্দিন প্রমুখ।
সভায় পুলিশ কর্মকর্তা সাম্মু মিয়া ও মারুফ উদ্দিনকে প্রবাসী দেউলগ্রামবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া এম এ বাছিতকে আহ্বায়ক ও খায়রুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্টাস্ট সংগঠন গঠন করা হয়।
উল্লেখ্য বর্তমানে নিউইয়র্ক সিটির পুলিশ বিভাগে সিলেটের বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রামের অনেক প্রবাসী বাংলাদেশি চাকরি করছেন।



