ভারত

ভারতে প্রকাশ্যে নামাজ বন্ধের দাবি হিন্দু সংগঠনের!

রূপসী বাংলা ডেস্ক:সোমবার সন্ধ্যায় ওল্ড দিল্লিতে মুসলিমদের প্রকাশ্যে নামাজের বিরুদ্ধে পথে নামল বেশ কয়েকটি হিন্দু সংগঠন। সংযুক্ত হিন্দু সংঘর্ষ সমিতির ব্যানারে অনুষ্ঠিত এই পদযাত্রায় দাবি তোলা হয়, প্রকাশ্যে মুসলিমদের নামাজ পড়া বন্ধ করে দেওয়া হোক। উল্লেখ্য, গুরুগ্রামের সেক্টর ৫৩ এলাকায় গত বছরের ২০ অক্টোবর খালি পড়ে থাকা জমিতে কিছু লোক নামাজ পড়ছিলেন। অভিযোগ, সেসময় ৬ জন হিন্দু তাঁদের নামাজের সময় হল্লা করে এবং সেখান থেকে চলে যেতে বলে। পরে ঘটনার ভিডিও ভাইরাল হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় পুলিশ। এদিনের এই মিছিল থেকে অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের সব অভিযোগ ফিরিয়ে নিয়ে তাঁদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়। পাশাপাশি শহরে প্রকাশ্যে নামাজ বন্ধ করারও দাবি তোলে ওই হিন্দুত্ববাদী সংগঠনগুলি। এই মিছিল থেকে হুমকি দেওয়া হয়, প্রশাসন ব্যবস্থা না নিলে নিজেরাই আগামী শুক্রবার নামাজ বন্ধে এগিয়ে আসবে সংগঠনগুলি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension