আঞ্চলিকপ্রবাসবাংলাদেশ

গাইবান্ধায় শাহ্‌ ফাউন্ডেশনের একশ’ অনাথ শিশুকে শীতবস্ত্র বিতরণ

আর্ত-মানবতার সেবায় প্রতিষ্ঠিত নিউ ইয়র্ক ভিত্তিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান শাহ্‌ ফাউন্ডেশন এবার গাইবান্ধায় অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণ করল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গেল বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় একশ’ অনাথ মেয়ে শিশুকে সোয়েটার উপহার দেওয়া হয়।

স্থানীয় সরকারি শিশু পরিবার (বালিকা) চত্বরে আয়োজনে জেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক প্রামাণিক শাহ্‌ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিশুদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেন।

শাহ্‌ ফাউন্ডেশনের এ আয়োজনে বক্তারা বলেন, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। ‘শাহ ফাউন্ডেশন’ এই অনাথ শিশুদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে সেই নৈতিক দায়িত্ব পালন করে মানবতার পক্ষে কাজ করেছে । তারা এমন মহৎ কাজে এগিয়ে আসার জন্য শাহ্‌ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, পরিবেশ আন্দোলন জেলা শাখার আহ্বা‌য়ক, ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ ওয়াজিউর রহমান র‌্যাফেল, স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের সাবেক সভাপতি ও সাবেক পৌর কমিশনার আমাতুর নূর ছড়া, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও মহিলা পরিষদের জেলা সভাপতি মাহাফুজা খানম মিতা, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক, সাংবাদিক রিকতু প্রসাদ।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, শাহ ফাউন্ডেশনয়ের প্রতিষ্ঠাতা শাহ্‌ জে. চৌধুরী। তিনি অনাথ শিশুদের আদর ও ভালোবাসা জানিয়ে সবসময় তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এছাড়া শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, এবারের শীতেই পর্যায়ক্রমে প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension