যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় বন্দুকধারীর গুলিতে নিহত ১, আহত ৪

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি স্বাস্থ্যসেবা ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় সময় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

স্বাস্থ্যসেবা ক্লিনিকে বন্দুকধারীর গুলিতে আহত পাঁচজনের মধ্যে একজন মারা গেছেন বলে হেনেনিপিন কাউন্টি মেডিকেল সেন্টারের মুখপাত্র ক্রিস্টিন হিল জানিয়েছেন।

ভুক্তভোগী অ্যালিনা হেলথ কেয়ার ক্লিনিকের সদস্য বা রোগী কিনা তা এখনো জানা যায় নি।

৬৭ বছর বয়সী বন্দুকধারী ক্লিনিক কর্তৃপক্ষের অত্যন্ত পরিচিত বলে জানিয়েছে কর্মকর্তারা।

বন্দুকধারীর গুলিতে আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে, তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানানো হয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension