যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে পিচ্ছিল সড়কে সিরিজ দুর্ঘটনায় নিহত ৩

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বরফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শতাধিক গাড়ি একটি অপরটিকে পিছন থেকে ধাক্কা মারে। এ সিরিজ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।খবর আনাদোলুর।

টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।

এর ফলে ব্যাস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পিছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।

খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension