আন্তর্জাতিক

সু চির মুক্তি চাওয়ায় যুক্তরাজ্য থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার মিয়ানমারের

সামরিক অভ্যুত্থানের বিরোধিতা করে বক্তব্য এবং অং সান সু চির মুক্তি চাওয়ার অপরাধে যুক্তরাজ্যে নিযুক্ত রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নিয়েছে মিয়ানমারের ক্ষমতাসীন জান্তা সরকার।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লন্ডনে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিওয়ায় জোয়ার মিন বলেছেন, সেনা অভ্যুত্থানের পর তার দেশ ইতোমধ্যে বিভক্ত হয়ে পড়েছে এবং মিয়ানমার এখন গৃহযুদ্ধ শুরুর ঝুঁকিতে রয়েছে।

তিনি আরও বলেন, ‌‘মিয়ানমারের মানুষরা যেভাবে মারা যাচ্ছে এমনটা দেখতে চাই না। আমি সবাইকে (বিক্ষোভকারী ও সেনাবাহিনী) থামতে বলছি। আমাদের দেশ এমনিতেই বিভক্ত এবং সম্ভাব্য গৃহযুদ্ধের ঝুঁকিতে আছে। আমি শান্তি চাই।’

রাষ্ট্রদূত কিওয়ায় মিন বলেন, ‘সু চি আমাকে নিয়োগ দিয়েছেন এবং আমি তার আদেশ অনুসরণ করবো। আমি তার ও প্রেসিডেন্ট উইন মিন্টকে মুক্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এ সংকটের সমাধান নিউইয়র্ক কিংবা লন্ডনে নেই, এর সমাধান রয়েছে নেপিদোতে।’

২০১৩ সাল থেকে লন্ডনে মিয়ানমারের প্রতিনিধি হিসেবে নিযুক্ত রাষ্ট্রদূত কিওয়ায় মিন অবশ্য জানিয়েছেন, পক্ষত্যাগ বা যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পরিকল্পনা তার নেই। লন্ডন দূতাবাসের সঙ্গে জান্তা সরকারের সরাসরি যোগাযোগ নেই বলেও জানিয়েছেন তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension