প্রবাস

ওয়াশিংটন ডিসিতে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপন করা হয়েছে। আয়োজনের শুরুতে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

এরপর রাষ্ট্রদূত এবং দূতাবাসের কর্মকর্তাগণ দূতাবাসে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্যে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।

এই দিনটি উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানের শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সব সদস্যের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের ওপর আলোকপাত করে সমাপণী বক্তব্য রাখেন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। তিনি আরো বলেন, দেশ ও জাতির কল্যাণে প্রজাতন্ত্রের কর্মে যারা নিয়োজিত আছেন, তাদের বঙ্গবন্ধুর আদর্শে অবিচল এবং নীতির প্রশ্নে আপোষহীন থেকে দায়িত্ব পালন করে যেতে হবে।’

তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রম ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে দেশের নাগরিকদের যার যার অবস্থান থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension