আন্তর্জাতিক

নারী সাংবাদিককে ক্ষতিপূরণ দেবে ব্রাজিলের প্রেসিডেন্ট

নারী সাংবাদিক প্যাত্রিসিয়া ক্যাম্পোসকে নিয়ে মানহানিকর মন্তব্য করায় ক্ষতিপূরণ দিতে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত।

বিবিসি’র খবরে জানায়, রোববার ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩ হাজার ডলার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারক বলেছেন, বলসোনারোর মন্তব্য সাংবাদিকের মর্যাদা ক্ষুণ্ন করেছে। এ জন্য ব্রাজিলের প্রেসিডেন্টকে ক্ষতিপূরণ হিসেবে ওই সাংবাদিককে ২০ হাজার ব্রাজিলিয়ান রিয়েল (সাড়ে তিন হাজার ডলার) দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে বলে জানান বলসোনারোর আইনজীবীরা।

এর আগে ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো ওই নারী সাংবাদিক প্যাত্রিসিয়া ক্যাম্পোসর বিরুদ্ধে অভিযোগ করে মন্তব্য করেন। অভিযোগে বলসোনারো বলেন, “আমার (প্রেসিডেন্ট) সম্পর্কে নেতিবাচক তথ্য সংগ্রহের জন্য একটি সূত্রকে যৌনকর্মের প্রস্তাব দিয়েছেন প্যাত্রিসিয়া ক্যাম্পোস।”

এদিকে জার্নালিস্টস এ্যাগেনেস্ট হ্যারাসমেন্ট গ্রুপ বলেছে, এই রায়টি ব্রাজিলের মহিলা সাংবাদিক এবং পেশাদার সাংবাদিকতার জন্য ‘দুর্দান্ত দিন’ হিসাবে চিহ্নিত হয়েছে।

২০১৯ সাল থেকে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। এর আগেও সাংবাদিকদের প্রতি তার সমালোচনামূলক আচরণের ইতিহাস রয়েছে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension