খেলা

স্পিনারদের বলে ধোনিই সবচেয়ে দ্রুত স্টাম্প করতে পারে, বলছেন মাইক হাসি

রূপসী বাংলা ডেস্ক:চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির উইকেটকিপিংয়ের প্রশংসা করলেন ব্যাটিং কোচ মাইক হাসি। তিনি বলেছেন, ‘আমার পর্যবেক্ষণ হল, স্পিনারদের বলে ধোনিই সবচেয়ে দ্রুত স্টাম্পিং করতে পারে। ওর হাত অবিশ্বাস্য দ্রুততায় চলে।’

শুধু কিপিংই নয়, ধোনির ব্যাটিংয়েরও প্রশংসা করেছেন হাসি। তিনি বলেছেন, ‘ধোনি দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ও দুর্দান্ত কিপার, ব্যাট হাতে অবিশ্বাস্য ফর্মে আছে। আমি গত কয়েক বছরে ওকে যা দেখেছি, তাতে মনে হচ্ছে এখনই সেরা ফর্মে আছে।’

গতকাল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ম্যাচে হরভজন সিংহের বলে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে এবি ডিভিলিয়ার্স ও মুরুগান অশ্বিনকে স্টাম্প করেন ধোনি। তিনি ব্যাট করতে নেমে ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন। দলকে ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন চেন্নাইয়ের অধিনায়ক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension