রাজনীতি

বিএনপি নেতা নোমানসহ আটক ১০

রূপসী বাংলা ডেস্ক:বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানকে আটক করেছে পুলিশ। গাজীপুরে বিএনপি দলীয় মেয়র প্রার্থী হাসান উদ্দিন সরকারের বাসার কাছে বিকাল ৫টায় সাবেক টঙ্গি পৌর ভবনের সামনে থেকে পুলিশ তাকে আটক করেছে বলে দাবি করেছেন বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। টঙ্গী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে গাজীপুরে বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকারের টঙ্গীর বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। রোববার বিকালে ওই বাসভবনে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু এ তথ্য জানান।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ জানান, আমরা জানতে পেরেছে নোমানকে গ্রেফতার করে টঙ্গী থানায় নিয়ে গেছে পুলিশ। তার সঙ্গে স্থানীয় আরও কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

হাসান উদ্দিন সরকারের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে টঙ্গি গিয়েছিলেন বিএনপির প্রবীণ এ নেতা। সকালে টঙ্গি পার্টি অফিসে নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরে পাশের একটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি। ইতিমধ্যে উচ্চ আদালত গাজীপুর সিটি নির্বাচন স্থগিত ঘোষণা দিলে হাসান উদ্দিন সরকার তার বাসায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান জানান।

এ সংবাদ সম্মেলনের খবর পেয়ে পুলিশ হাসান সরকারের বাসার চারপাশ ঘিরে রাখে। ব্রিফিং শেষে বিকাল সোয়া ৫টার দিকে আবদুল্লাহ আল নোমান বাসা থেকে বের হলে পুলিশ তাকে আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

হাসান সরকারের ওই বাসভবনে বুলু, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা রয়েছেন। তাদের যে কোনো সময় আটক করা হতে পারে বলে জানা গেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension