আন্তর্জাতিক

হাসপাতালে অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরণ, নিহত বেড়ে ৮২

ইরাকের রাজধানী বাগদাদের করোনা হাসপাতালে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। মর্মান্তিক দুর্ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার অক্সিজেনের ট্যাঙ্কে বিস্ফোরণের কারণে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ইবনে আল খতিব হাসপাতালে অগ্নি নির্বাপণের কোন ব্যবস্থাই ছিল না বলে দাবি করছে পুলিশ। ফলে বিস্ফোরণের পর ছাদের সিলিং থেকে আগুণ গোটা হাসপাতালে ছড়িয়ে পড়ে।

এদিকে স্বজনদের লাশের খোঁজে এখনো ভিড় করছেন অনেকেই। অব্যবস্থাপনা নিয়ে ব্যাপক জনরোষের মুখে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিকালে সংবাদ সম্মেলনে ইরাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত ৮২ জনের মৃত্যু হয়েছে। আহত ১১০ জনের মধ্যে অগ্নিদগ্ধ অনেকেই চিকিৎসাধীন রয়েছে।

ফেব্রুয়ারি থেকেই করোনা সংক্রমণ বাড়তে শুরু করে ইরাকে। মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ২৫ হাজার ২৮৮। এর মধ্যে মারা গেছেন ১৫ হাজার ২১৭ জন। ফলে করোনার শোকের মাঝেই ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনায় স্তব্ধ হয়ে পড়েছেন ইরাকিরা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension