বাংলাদেশ

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা (ভিডিও)

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন দলটির আমির জুনায়েদ বাবুনগরী।

রোববার (২৫ এপ্রিল) রাত ১১টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে এক ভিডিওবার্তায় তিনি এই ঘোষণা দেন।

মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় বাবুনগরী বলেন, “দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।”

বাবুনগরী আরো বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলে জানান তিনি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension