আন্তর্জাতিক

বিশ্বে করোনা সংক্রমণ ১৫ কোটি ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত ১৫ কোটি ছাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র পরিসংখ্যানে এ কথা জানানো হয়।

ভারতে সম্প্রতি দ্বিতীয় পর্যায়ে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা বেড়েছে।

গত ২০১৯ সালের ডিসেম্বরে চীনে প্রথম করোনা ছড়িয়ে পড়ার পরে সরকারি হিসাব সমন্বয় করে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ কোটি ৩ লাখ।

গত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে দৈনিক নতুন সংক্রমণ দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। বিশ্বব্যাপী করোনায় এ পর্যন্ত প্রায় ৩২ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

অক্টোবর থেকে জানুয়ারি দ্বিতীয় ওয়েবের পরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ ৩ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছিল। বর্তমানে তা একদিনে দাঁড়িয়েছে ৮ লাখ ২১ হাজার।

গত ৭ দিনে ভারতে ২৫ লাখ লোক আক্রান্ত হয়েছে, যা গড়ে একদিনে দাঁড়ায় ৩ লাখ ৫৭ হাজার। এই সংখ্যা মধ্য ফেব্রুয়ারির চেয়ে ৩০ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, নতুন ভাইরাস ভ্যারিয়েন্ট এবং ভাইরাস প্রতিরোধ ব্যবস্থায় ব্যর্থতার কারণে ভারতে মহামারী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

বিশ্বব্যাপী মোট সংক্রমণের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ৩ কোটি ২৩ লাখ, এরপর ভারতে ১ কোটি ৮৮ লাখ এবং ব্রাজিলে ১ কোটি ৪৬ লাখ।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension