ভারত

ভারতে একদিনে আবারো ৪ হাজারের বেশি মৃত্যু

ভারতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আবারও ৪ হাজার ১৯৪ জনের মৃত্যু হয়েছে।

এই সময়ে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জন।

শনিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০। আর মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৯৫ হাজার ৫২৫ জনের।

তবে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নেমেছে ৩০ লক্ষের নিচে। ২৮ এপ্রিলের পর প্রথমবার।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension