নিউ ইয়র্কযুক্তরাষ্ট্র

নিউ ইয়র্কে বার ও রেস্তোঁরার মধ্যরাতের কারফিউ তুলে নেওয়া হচ্ছে

নিউ ইয়র্ক: রেস্তোঁরার ওপরে জারিকৃত নিষেধাজ্ঞা অবশেষে শেষ হতে যাচ্ছে।

সোমবার থেকে, নিউ ইয়র্কের রেস্তোঁরা এবং বারে মধ্যরাতের অনুমতি দেওয়া হয়েছে। নিউইয়র্ক শহর এবং রাজ্যে কোভিড পজিটিভের শতকরা হার এক শতাংশের নিচে নেমে আসায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গভর্নর অ্যান্ড্রু কুমো ভবিষ্যদ্বাণী করেছেন, কারফিউ সরিয়ে নেওয়ায় অর্থনৈতিক সচলতা বৃদ্ধি করবে এবং কোনমতে টিকে থাকা ব্যবসায় গুলোতে গতি আনতে সমর্থ হবে।

টিন মার্টিনের কো-ওউনার হেনরি গঞ্জালেজ’র কাছে ব্যবসার ভবিষ্যত উজ্জ্বল বলে মনে হচ্ছে।

গনজালেজ বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, সবাই ফিরে এসেছে। আমাদের সব কর্মীরা ফিরে এসেছে এবং আমরা আরো নতুন লোক নিযুক্ত করছি’।

শহরের ইনডোর ডাইনিংয়ের কার্ফিউ তুলে দেওয়ার কারণে তার অতিরিক্ত লোকবলের প্রয়োজন হবে।

লিয়াম ম্যাকগোহান বলেন, ‘মধ্যরাত না পেরুলে নিউইয়র্ককে নিউইয়র্ক বলে মনেই হয় না।’

গত বছরে অন্য সব শহরের মতোই কারফিউ তুলে নেওয়ার সিদ্ধান্ত কোভিড পজিটিভের সংখ্যার ওপর নির্ভর করে ছিল। এখন শহর ও রাজ্যে কোভিড পজিটিভের হার অত্যন্ত কম। তাছাড়া, এখন পর্যন্ত নিউ ইয়র্কে প্রায় এক কোটি নব্বই লক্ষ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে।

বেশিরভাগ রেস্তোঁরা মালিকরা বলছেন বাড়তি আউটডোর ডাইনিংয়ের ব্যবস্থা ব্যবসা বাড়াতে সাহায্য করবে। এখন পর্যন্ত, বাইরের খাবার জায়গাগুলোকে অস্থায়ী ব্যবস্থা হিসেবে রাখার পরিকল্পনা রয়েছে।❏

জাআদো/ডাব্লিউএবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension